1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চলতি বছর রেকর্ড রেমিট্যান্স পাবে বাংলাদেশ : গভর্নর

  • সম্পাদনার সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকিং ব্যবস্থায় প্রবাসীরা আস্থা ফিরে পাওয়ায় চলতি বছর বৈধ পথে রেমিট্যান্স আহরণে রেকর্ড গড়ার পথে রয়েছে বাংলাদেশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একজন স্বতন্ত্র পরিচালকের ঋণ অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গভর্নর এসব কথা বলেন। তদন্তে নেমে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক আবদুল জলিলের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ পায়নি বাংলাদেশ ব্যাংক। ইউএনবিকে ড. মনসুর বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশ করা কোনো তদন্ত নয়, যা কাউকে দোষী প্রমাণ করে। অনেক সময় ভুল তথ্য ও যথাযথ যাচাই ছাড়াই বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরি করা হয়।’ ব্যাংকিং খাতের সংস্কারের বিরোধিতাকারী স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি অবশ্য ব্যাংকিং খাতের ইতিবাচক ধারা বিশেষ করে রেমিট্যান্স আহরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমানত বৃদ্ধি, বিনিয়োগ ও রেমিট্যান্স আহরণের মতো ক্ষেত্রে ব্যাংকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’ ড. মনসুর আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি চ্যানেলগুলোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ এ বছর নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থার ওপর প্রবাসীদের আস্থা এখন নতুনভাবে তৈরি হয়েছে, যা রেমিট্যান্স আহরণের রেকর্ড ভাঙার পরিসংখ্যানে প্রতিফলিত হবে।’ সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের বিষয়ে গভর্নর আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষায় নীতিমালা প্রণয়নে কাজ করছে। তিনি বলেন, ‘কোনো তফসিলি ব্যাংকে গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কাজ করছি, তবে স্থিতিশীল পুনরুদ্ধারের জন্য লোকদের ধৈর্য ধরতে হবে।’ ব্যাংকিং ব্যবস্থায় ক্রমবর্ধমান আস্থা এবং চলমান সংস্কারের ফলে বাংলাদেশ তার রেমিট্যান্সনির্ভর আর্থিক খাত থেকে শক্তিশালী অর্থনৈতিক লাভ দেখতে পাবে বলে আশা করা হচ্ছে। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies