1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঘোগাদহে আওয়ামীলীগ নেতার দখল থেকে ঈদগাহ মাঠ উদ্ধার করেছে মুসল্লিরা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার খন্দকার এর বিরুদ্ধে ঈদগাহ মাঠ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর মুসল্লিরা ঐ ঈদগাহ মাঠ দখল করায় নানাভাবে হুমকি দিয়ে আসছে ওই নেতা এমনটাই অভিযোগ এলাকাবাসীর। খোঁজ নিয়ে জানা যায় ১৯৫৫ সালে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের কামার হাইল্যা নামক গ্রামে ঈদগাহ মাঠ প্রতিষ্ঠিত হয়। ওই মাঠে দক্ষিণ কামার হাইল্যা পশ্চিম কামার হাইল্যা, ও কাতলামারি গ্রামের মুসল্লিরা ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহার করে আসে। এ অবস্থায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে নিজের সম্পত্তি দাবি করে আওয়ামীলীগ নেতা জব্বার খন্দকার দখল করেন। ওই সময় তার দাপটে গ্রামবাসীরা মুখ না খুললেও আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথেই মুসল্লিরা ওই ঈদগাহ মাঠ দখল করেন। এলাকাবাসী জানান, ২০০৮ সালে ওই মাঠের জায়গা জলধর মাস্টার গং এর কাছে ৫ শতক ও হাসমত এর কাছে ৫ শতক দলিল মূলে মোট দশ শতক ক্রয় করা হয় ঈদগাহ মাঠের নামে। কিন্তু ওই ঈদগাহ মাঠ দখলে নেয় উক্ত আওয়ামীলীগ নেতা। এ অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন গ্রামের মুসল্লীরা ওই মাঠ উদ্ধার করলে আওয়ামী লীগ নেতা জব্বার খন্দকার গ্রামের অনেকের নামে মামলা হামলা সহ নানা প্রকার হুমকি দিয়ে আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies