1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে হিমাগারে আলুর অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটে কালাইয়ে আলুর নায্যমূল্যের দাবি এবং হিমাগারে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালাই বাসষ্ট্যান্ড চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় কৃষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কালাইয়ের সমন্বয়ক তানিম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন কালাই বৈষম্য বিরোধী ছাত্রান্দোলের প্রতিনিধি মোস্তাক আহম্মেদ রাতুল, এহসান নাহিদ,শাহিনুর আলম,কৃষক আব্দুল গাফফার, মাহবুবুর রহমান প্রমুখ। এসময় বক্তরা বলেন, কালাই উপজেলায় এখনও আলু তোলার ভরা মৌসুম হয়নি। বর্তমান মাঠ জুড়ে এখন চলছে আগাম জাতের আলু তোলার কাজ। এরইমধ্যে হিমাগারগুলির আলু সংরক্ষণের বুকিং কার্ড শেষ হওয়ার ঘোষণা দিয়েছে হিমাগার কর্তৃপক্ষ। আলু ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের সাথে যোগসাজশ করে হিমাগার কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছেন। তাদের এই অসৎ উদ্দেশ্য কিছুতেই বাস্তবায়ণ করতে দেওয়া হবেনা। আমাদের দাবি, কৃষকদের চাহিদা মাফিক হিমাগারে আলু সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিছুতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। আলু তোলার মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কৃষকদের জন্য হিমাগারে আলুর সংরক্ষেনের ব্যবস্থা চালু রাখতে হবে। তা না হলে, কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ভবিষ্যতে বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহানের কাছে একটি স্মারকলিপি জমাদেন কৃষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies