1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাণীনগরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে গড়ে তোলা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সোমবার সকাল ১০টা থেকে অভিযান চালিয়ে এই স্থাপনাগুলো উচ্ছেদ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, কুজাইল হাটের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মান করে ব্যবসা করে আসছিলেন স্থানীয় লোকজন। এরই মধ্যে হাটে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রামীণ বাজার অবকাঠামো উন্নয় প্রকল্পের আওতায় কুজাইল হাটে মার্কেট ভবন নির্মানে টেন্ডার দেয়া হয়েছে। কিন্তু স্থায়ী স্থাপনা থাকায় মার্কেট ভবন নির্মান কাজ শুরু করতে পারেননি সংশ্লিষ্ঠ ঠিকাদার। এর পর ব্যবসায়ীদের বার বার নোটিশ দিয়ে স্থাপনা অপসারণ করতে বলা হয়েছিল।কিন্তু নোটিশ দিয়েও স্থাপনা অপসারণ করেনি ব্যবসায়ীরা। পরে আবারো গত ২৪ডিসেম্বর স্থাপনা অপসারনে নোটিশ দেয়া হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় দোকানের মালামাল সরিয়ে নিতে এবং নিজ উদ্যোগে স্থাপনা অপসারণ করতে মাইকিং করা হয়েছে। এর পরেও স্থাপনা অপসারণ করা না হলে সোমবার বার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে জানিয়ে রোববার দুপুরে মাইকিং করা হয়েছে। তিনি জানান,আইনি সকল প্রক্রিয়া শেষে সোমবার সকাল ১০টায় অভিযান শুরু করে এক্সেভেটর মেশিন দিয়ে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে মার্কেট ভবন নির্মান হলে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা অগ্রাধীকার পাবেন বলে জানান তিনি। অভিযানে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম,এলজিইডির উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন এবং রাণীনগর থানাপুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies