1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

বদলগাছীতে মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে মাদকসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর সদস্যরা বদলগাছী উপজেলার পশুরামপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে বদলগাছী থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন । আটককৃতরা হলো পশুরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র হোসাইন ( ২৯), একই গ্রামের ফরহাদের পুত্র সাহাদত হোসাইন (২০), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গনিপুর গ্রামের মামুনুর রশিদের পুত্র ছামিউল হোসেন(১৯) এবং পলাতক আসামী দেলোয়ারের পুত্র রাসেল (২৮)। র‍্যাব সদস্যরা জানান, তাদের নিকট থেকে ১৯৫ পিছ নিষিদ্ধ ট্যাপেন্ডাটল পাওয়া গেছে। আরো বলেন মুল মাদক কারবারি হোসাইন নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ছামিউল, সাহাদত এবং রাসেলের মাধ্যমে উপজেলার বিভিন্ন মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের সরবরাহ করতো। থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies