1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সরকারে থেকে দল গঠন করলে মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার প্রদশিত হয়েছে

‘ছাত্ররা যদি সরকারে থেকে দল গঠন করেন, তাহলে দেশের মানুষ সেটা মেনে নেবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ১৫ বছরে আমাদের বহু লোক মারা গেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ জন নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা আপনাদের (অন্তর্বর্তী সরকার) কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন এই দেশে অবশ্যই হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবেন।’ ‘ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নাই বরং আনন্দিত’ মন্তব্য করে তিনি বলেন, ‘ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তা-ভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটা মেনে নেবে না।’ তিনি আরো বলেন, ‘আপনারা দল করবেন, দল করেন, আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব, আপনারা অযথা সঙ্ঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি।’ শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মতো বসে ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি পালিয়ে গেছেন আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। আজকে আমরা হাসিনামুক্ত হয়েছি, কিন্তু আমাদের যে লক্ষ্য একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই।’ অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘এত জঞ্জাল সৃষ্টি করেছেন হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে, এইগুলোকে ন্যূনতম ঠিক করে, সংস্কার করে নির্বাচন দিবে তারা। সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, জনগণ যাদের চাইবে, তাদের ক্ষমতায় নিয়ে আসবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies