1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবিপ্রবিতে ’অন্তপুরীর সাতকাহন’

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ছাত্রীদের নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘অন্তপুরীর সাতকাহন’ নামের এক অনুষ্ঠান। রোববার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ ড. জিন্নাত রেহানা। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ’যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের তৈরি করতে হবে। আমাদের দেশের মেয়েরা অনেক দায়িত্বশীল, জাতি গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের স্বপ্ন বড় করা, চিন্তার পরিধি বাড়ানো এবং মন ও মননে বিকশিত হতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্য আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।’ উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ছাত্রী হলের সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, দপ্তর প্রধান, হলের সকল কর্মকর্তা, কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। অন্তপুরীর সাতকাহন অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন আয়োজন ছিল। এ অনুষ্ঠানকে ’হল ফেস্ট’ বলা হয়ে থাকে। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies