1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার প্রদশিত হয়েছে

নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটির সাথে বিএনপি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল একমত। যদি একমত না হয় তাহলে যে সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবেল করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এ সময় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল হক, মহানগর সদস্যসচিব মাহফুজুন নবী ডনসহ বিভাগীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান মনে করেন সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সমানতালে এগোবে। একটির থেকে আরেকটি গুরুত্বহীন নয়। দু’টিই গুরুত্বপূর্ণ। আমাদের মহাসচিব বলেছেন, সম্ভব হলে এ বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে যে কোনো প্রক্রিয়াতেই হোক চেষ্টা করতে হবে। দুদু বলেন, সিইসি বলেছেন যাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব হয়, সেটা তিনি চেষ্টা করবেন। আমরা মনে করি সিইসি সাহেবের এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে তার যে প্রক্রিয়া তার সাথে বিএনপি ও বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে। এই প্রক্রিয়ার মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেব এবং সরকারও আছেন। তিনিও (ড. ইউনুস) বলেছেন নির্বাচন এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে। এটা যদি না হয়, তাহলে যে সংকট তৈরি হয়েছে। সেই সংকট থেকে দেশকে রক্ষা করা কঠিন হবে। তিনি বলেন, দেশের সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া, একটি নতুন পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান হয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমুখি করতে হবে। বাংলাদেশকে স্বাধীনতামুখি করতে হবে। বাংলাদেশ গোষ্ঠিতন্ত্রের বাইরে নিয়ে জনগণের বাংলাদেশ করতে হবে। এই লক্ষ্যে আমরা সাংগঠনিক সভা করছি। এই সভার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার জন্য কর্মকৌশল প্রণয়ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies