1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার

আর্থিক নিশ্চয়তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় সংস্কার প্রধান কামাল আহমেদ একথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না, তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন।
তিনি বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবিলা করাসহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে। এছাড়া সাংবাদিকদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত হবে জানিয়ে জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের এখনো চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়টি বিস্ময়ের বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সচিব কাজী জিয়াউল বাসেত, সদস্য শামসুল হক জাহিদ, কামরুন্নেসা হাসান, গীতি আরা নাসরিন, জিমি আমির ও মোস্তফা সবুজ। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী অংশ নেন। অংশ নিয়ে গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম সংস্কারে কমিশনকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies