1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন- এ্যাড. মাহবুবর রহমান

  • সম্পাদনার সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোটার ঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় মহান নেতা। শহীদ জিয়া প্রবর্তিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার অবিনাশী দর্শন। ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়। ২০ জানুয়ারী সোমবার বিকালে টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া জেলা বিএনপি আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম উপলক্ষে তাঁর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে তিনি এ কথা বলেন। এ্যাড.মাহবুবর রহমান আরো বলেন,আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্রান্তিকালে বিদ্রোহী কবির ধূমকেতুর মতোই ত্রাতার ভূমিকায় জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছিল। তিনি একজন সৈনিক থেকে দেশের ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম ছিল সকল প্রশ্নের ঊর্ধ্বে ও ঈর্ষণীয়। তার দেশপ্রেমের প্রকৃষ্ট উদাহরণই হলো ‘বাংলাদেশ’। তার সততা নিয়ে তাঁর চরম শত্রুও কোনো প্রশ্ন তুলতে পারেনি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক হিসাবে বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, দীর্ঘ ১৬ টি বছর আওয়ামীলীগ সরকার যে রেকর্ডটি দেশের জনগণকে শুনিয়েছে সেই রেকর্ড ভুয়া এবং মিথ্যা। আমরা রেডিওতে শুনেছি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়া। আওয়ামীলীগ যে রেকর্ডটি বাজিয়েছে এই ১৬ বছর সেখানে বলেছেন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া এটা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরো বলেন, পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে তিনিই প্রথম বলেছিলেন ইউ রিভোল্ট বলে যুদ্ধ শুরু করেন। তারপরেই বাংলাদেশী সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, জেটফোর্ড গঠন করেছেন। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে জাতির পিতা করলো, বাংলাদেশের প্রেসিডেন্ট করলো, প্রধানমন্ত্রী করলো, কিন্তু শেখ মুজিব দেশে দুর্ভিক্ষ আনলেন। শেখ মুজিব দেশ চালাতে পারলেন না। ১৯৭৫সালে পুরো পরিবারসহ তিনি বিদায় হয়ে গেলেন। তারপর দেশ আরেকটি শক্তির হাতে পড়ল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দী হলেন। ৭ নভেম্বর সাধারণ সৈনিকেরা তাকে বন্দীদশা থেকে মুক্ত করে নিয়ে এসে সেনাপ্রধান হিসেবে তারা বসিয়েছিলেন। মানুষ তাকে ভালবেসে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলেন। ৭ই মার্চের ভাষণ কোন স্বাধীনতার ঘোষণা নয়।

আলোচনা সভায় বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ বিশ^বিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদিন চাঁন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বিএমএর সভাপতি ডাঃ আফজারুল হাবিব রোজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার,জাহিদুল ইসলাম হেলাল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা মহিলা সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies