1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ বার প্রদশিত হয়েছে

পাকিস্তানের একটি আদালত শুক্রবার দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানকে ১৪ বছর দিয়েছে। একইসাথে তার স্ত্রী বুশরা বিবিকে দিয়েছে সাত বছরের কারাদণ্ড। যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা এপি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইমরান খান ক্ষমতায় থাকাকালীন পাচার করা অর্থের বিনিময়ে একজন রিয়েল এস্টেট টাইকুনের কাছ থেকে জমি উপহার হিসেবে গ্রহণ করেন। প্রসিকিউটররা জানান, ইমরান খান ব্যবসায়ী মালিক রিয়াজকে ১৯০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (২৪০ মিলিয়ন ডলার) পাচারকৃত অর্থ থেকে অন্য একটি মামলায় জরিমানা পরিশোধের অনুমতি দিয়েছিলেন, যা ২০২২ সালে ব্রিটিশ কর্তৃপক্ষ পাকিস্তানে ফেরত দিয়ে জাতীয় কোষাগারে জমা দেয়। তবে ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি ২০২৩ সালে গ্রেফতারের পর থেকে জোর দিয়ে বলে আসছেন যে এসব অভিযোগ তাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেয়ার জন্য প্রতিদ্বন্দ্বীদের একটি ষড়যন্ত্র।২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর আগে তিনি তিনটি পৃথক রায়ে দুর্নীতি, সরকারি গোপনীয় তথ্য প্রকাশ এবং বিবাহ আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং যথাক্রমে ১০, ১৪ এবং সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
সূত্র : এপি নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies