1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার প্রদশিত হয়েছে

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের নতুন যে যাত্রা শুরু হয়েছে, সেখানে ক্রীড়াঙ্গনে যেটা দরকার সেটা হচ্ছে একটা অরাজনৈতিক ঐক্য।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মিরপুর পল্লবীর সিটি ক্লাব ফুটবল মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘মেধার চর্চার সুযোগ যেন সবাই পায়, সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বের হয়ে আসে। আমাদের তরুণ যুবকরা ইদানিং ক্রিকেটের খুব ভক্ত হয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল এখানকার জনগণের সবচেয়ে প্রিয় খেলা।’ তিনি বলেন, ‘আমি যেটুকু বুঝতে পারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ, যুবকদেরকে রাজনীতির সাথে ক্রীড়াঙ্গনে, খেলাধুলায় পরিচালনা করা। তিনি যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন সেখানে ‘সত্যিকার অর্থেই একটা অগ্রসর, সমৃদ্ধ একটা বাংলাদেশ নির্মাণ করতে চান। সেখানে তরুণদের ভূমিকাকেই সবচেয়ে বড় মনে করেন।’ তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় দেশ শাসন করে সমগ্র প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছেন। এ ক্রীড়াঙ্গনকে কখনো এর আগে দলীয়করণ করা হয়নি, এটাকেও তিনি দলীয়করণ করেছেন। যার ফলে ভালো যে খেলোয়াড়রা ছিলেন, তারা সুযোগ পাননি।’ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো: মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট প্রধান আহ্বায়ক আক্তার হোসেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো: জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies