1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

বাংলাদেশ সীমান্তে উসকানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই : পশ্চিমবঙ্গের মন্ত্রী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার প্রদশিত হয়েছে

ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে ‘উসকানিমূলক স্লোগান’ দেয়ার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ (বৃহস্পতিবার) কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে মালদায় সীমান্তে বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ। তখন বিএসএফের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসীরা। তখন ‘বন্দেমাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শোনা যায় গ্রামবাসীদের। সেই ভিডিয়োর কথা উল্লেখ করে এ কথা বলেন ফিরহাদ। এদিন এক সাংবাদিক ফিরহাদকে প্রশ্ন করেন, মালদায় বিএসএফ বেড়া দিতে গেলে বাংলাদেশী লোকজন তাড়া করছে। সীমান্তে গণ্ডগোল এর আগে দেখা যায়নি। এই নিয়ে কী বলবেন?

জবাবে ফিরহাদে বলেন, ‘হওয়া উচিতও নয়। এখান থেকেও কিছু উসকানিমূলক স্লোগান শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। এটা কাম্য নয়। কাম্য হচ্ছে, আমাদের বর্ডার আমরা বেড়া দেব। ওদের বর্ডার ওরা যদি ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ, আমি বুঝতে পারি না।’ সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies