1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

গেন্ডারিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কুলছাত্র আনাসের পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বুধবার (৮ জানুয়ারি) চব্বিশের ছাত্র জনতার গণআন্দোলনের শহিদ গেন্ডারিয়া আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র শহিদ শাহরিয়ার খান আনাসের পরিবারের সাথে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। গেন্ডারিয়ার শহিদ আনাস সড়কের (সাবেক দ্বীননাথ সেন রোড) নিকেতন প্রথম লেনে আনাসের বাড়িতে সকাল ১১টায় পৌঁছে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রিজভী আহমেদ এবং আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। এসময় রিজভী বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত রয়েছেন অভিযোগ করে রহুল কবির রিজভী বলেন, ‘নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন।’ এছাড়া যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহিদদের নামে নামকরণের আহ্বান জানান তিনি। রিজভীর অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies