1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

এখন টেলিভিশনের সিইও এবং বগুড়া প্রতিনিধির অপতৎপরতার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

এখন টেলিভিশনের সিইও তুষার আব্দুল্লাহ এবং বগুড়া প্রতিনিধি মাজেদ রহমানের সরকারবিরোধী অপতৎপরতার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ ও রাহাত রিটু, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতীক ওমর, সিনিয়ল সাংবাদিক হারুনুর রশিদ তালুকদার প্রমূখ।
বক্তারা বলেন, ফ্যাসবাদী আওয়ামীলীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় এখন টেলিভিশন সরকারের নির্লজ্জ দালালী করেছে। গণঅভ্যুত্থানের মুখে মেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখন টেলিভিশনের চরিত্রের আমূল পরির্বতন ঘটেনি। বিশেষ করে আওয়ামীলীগের চিহ্নিত দালাল সিইও তুষার আব্দুল্লাহর ইন্ধনে এখন টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাজেদ রহমান স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতিসহ বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টি তুষার আব্দুল্লাহকে অবগত করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেননি। বরং বগুড়ায় এসে সাংবাদিক নেতৃবৃন্দ এবং সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছেন। একাধিক মামলার আসামী হয়েও তুষার আব্দুল্লাহর মত শেখ হাসিনার পরীক্ষিত দালাল কিভাবে বগুড়ায় এসে সরকারবিরোধী ষড়যন্ত্র করছেন সেটা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় মানববন্ধন থেকে। সেই সাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এখন টেলিভিশনের সিইও তুষার আব্দুল্লাহ এবং বগুড়া প্রতিনিধি মাজেদ রহমানকে চাকুরি থেকে বহিস্কার করে গ্রেফতারের দাবী জানান সাংবাদিক নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies