1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রুপপুরে চারতলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

  • সম্পাদনার সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রীনসিটির চারতলা ভবনের জানালা থেকে লাফ দিয়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নাম্বার বিল্ডিং এর ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিক POSHTARUK KSENIIA রুপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিকে ঘটনার পরপরি গ্রীণসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রীণসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।  ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies