1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহী থেকে অপহৃত সেই নারী চিকিৎসক পাবনায় উদ্ধার, গ্রেপ্তার ৪

  • সম্পাদনার সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: রাজশাহী মহানগর এলাকার চন্দ্রিমা থেকে অপহৃত সেই নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলা (২৬) কে পাবনা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণের সাথে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (০১ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১২ পাবনা কার্যালয়ে সংবাদ সস্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। উদ্ধার হওয়া চিকিৎসক ডা. শাকিরা তাসনিম রাজশাহীর চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার আবু তাহের মোঃ খুরশীদ এর মেয়ে। তিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তাঁর বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।গ্রেপ্তারকৃত চারজন হলেন, প্রধান অভিযুক্ত পাবনার সাঁথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে তানজিম খান তাজ ওরফে নিরব (৩০), তার সহযোগি সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহিদ মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালী থানার বড়ংগাইল দক্ষিণপাড়া এলাকার সোলায়মান আলীর ছেলে সজিব হোসেন (২৩) ও মাইক্রোবাস চালক সুজানগর উপজেলার বদনপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান সংবাদ সম্মেলনে জানান, গত ৩০ ডিসেম্বর ভোরে রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার বাসা থেকে চিকিৎসক শাকিরা তাসনিম দোলা ও তার বাবা আবু তাহের মোঃ খুরশীদ কে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যায়। এরপর ওইদিন রাতেই অপহৃত চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১৯/২০৮। মামলার পর অপহৃত ডাঃ শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে র‍্যাব। অপরহরণকারী একটি চক্র সন্দেহজনকভাবে পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকায় লুকিয়ে আছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারী চিকিৎসককে উদ্ধার করা হয়। একইসাথে প্রধান অভিযুক্ত নিরব ও তার তিন সহযোগিকে গ্রেপ্তার এবং অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে র‍্যাব সদস্যরা। র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার ইলিয়াস খান আরো জানান, উদ্ধারকৃত ভিকটিম চিকিৎসককে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies