1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জাতির ভাগ্য পরিবর্তনে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির বগুড়ার উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন-সাবেক এমপি লালু বগুড়া শহরের জানে সাবায় রুশদা টেকনিক্যাল একাডেমীর উদ্বোধন দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত সদরে ধানের শীষের সমর্থনে তিন ইউনিয়নে সামসুজ্জামান সামুর জনসভা নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল আদমদীঘিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দাপটে চলছে ইটভাটা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা

বাংলাদেশেকে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে: তারেক রহমান

  • সম্পাদনার সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশেকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। তা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, তা পৌরসভার নির্বাচন হোক, সংসদ নির্বাচন হোক, মসজিদ কমিটির নির্বাচন হোক, বা কোন প্রতিষ্ঠানের নির্বাচন হোক, সবক্ষেত্রেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নবনির্মিত বাড়ি হস্তান্তর করার সময় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি, তাহলে এ প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর, যুগের পর যুগ। তাহলে আমাদের মধ্যে থেকেই যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে। যোগ্য মানুষ বেরিয়ে আসবে। কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান হয়ে, কেউ বেরিয়ে আসবে উপজেলা চেয়ারম্যান হিসেবে, কেউ বেরিয়ে আসবে সংসদ সদস্য হয়ে। এভাবে প্রকৃত মানুষের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই কাজ করবেন মানুষের জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির কোষাধক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর) আসাদুল হাবিব দুলু, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies