1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জাতির ভাগ্য পরিবর্তনে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির বগুড়ার উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন-সাবেক এমপি লালু বগুড়া শহরের জানে সাবায় রুশদা টেকনিক্যাল একাডেমীর উদ্বোধন দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত সদরে ধানের শীষের সমর্থনে তিন ইউনিয়নে সামসুজ্জামান সামুর জনসভা নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল আদমদীঘিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দাপটে চলছে ইটভাটা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা

নয়নের পরিবারের পাশে তারেক রহমান: হাসিনার মুখ্য সচিবের অর্থপাচার ও দুর্নীতির নথি পুড়িয়ে দিতেই সচিবালয়ে আগুন: রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার প্রদশিত হয়েছে

ঢাকায় সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।আজ শনিবার সকালে (ডিসেম্বর ২৮, ২০২৪) রংপুরে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের শোকাহত পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী একথা বলেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের সন্তান নিহত ফায়ার ফাইটার নয়নের পিতা-মাতার সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ মিঠাপুকুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলটি নিহত নয়নের কবর জিয়ারত করে। এসময় নিহত নয়নের পিতা আখতারুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চ ক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

রুহুল কবির রিজভী বলেন, দেশ থেকে পলাতক স্বৈরাচার হাসিনার মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছিল, সেই সব দুর্নীতির ফাইলগুলো উক্ত স্থানে ছিল। সেগুলো পুড়িয়ে দিতেই এই আগুন।  তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও, বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে। এছাড়া রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি পৃথিবীর সকল দেশই সহমর্মিতা জানিয়েছে। শুধু পাশের একটি দেশ ব্যতীত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies