1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন বাবু, সকালে মিলল লাশ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় রাতে বাড়ি থেকে হয়ে যাওয়ার পর সকালে বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন শ্যালোইঞ্জিন চালিত নছিমন চালক। নিহতের স্ত্রীর বরাত দিয়ে বাবুর ছোট ভাই মনিরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১১টার দিকে আরেক নছিমন চালক আব্দুল ওহাব ফকির মোবাইল ফোনে বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে বারোয়ানি ক্যানেলের পাশে পেঁয়াজের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের চাচাতো ভাই অনিক হাসান বলেন, ‘রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ভাবীকে বলে গেছেন ওহাব ফকির তাকে ডেকেছে, সেখানে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু তিনি আর ফেরেন নাই। সকালে তার লাশ পাওয়া গেলে। আমাদের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং ঘটনার সাথে ওহাব ফকির জড়িত আছে। কারণ ঘটনার পর থেকে ওহাব ফকির পলাতক। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।’

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘কিভাবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে তার কিভাবে মৃত্যু হয়েছে। তারপরও এই মৃত্যুর ঘটনা ও ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে পুরো বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies