1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতির ভাগ্য পরিবর্তনে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির বগুড়ার উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন-সাবেক এমপি লালু বগুড়া শহরের জানে সাবায় রুশদা টেকনিক্যাল একাডেমীর উদ্বোধন দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত সদরে ধানের শীষের সমর্থনে তিন ইউনিয়নে সামসুজ্জামান সামুর জনসভা নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল আদমদীঘিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দাপটে চলছে ইটভাটা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা

অগ্নিকাণ্ডে অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার প্রদশিত হয়েছে

সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। এতে বলা হয়, গতকাল মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং আগুনে একজনের মৃত্যু ও দুই-তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও দুই-তিনজন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।’তিনি আরও বলেন, ‘আমি সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহ্বান জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies