1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, আহত ২

  • সম্পাদনার সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে ভ্যানচালকসহ আরও দুইজন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ হলেন, সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রত্না বেগম (৪০)। আহত দুইজনের মধ্যে ভ্যানচালকের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, একই উপজেলার তেলকুপি গ্রামের মোছেব খাঁর ছেলে কালু খাঁ (৪২)। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় হাসান পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে বেড়া উপজেলার দিকে যাচ্ছিল। আর অটোভ্যানটি যাত্রী নিয়ে মাধপুর বাজার থেকে আতাইকুলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেলকুপি নামক স্থানে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ওই গৃহবধূ নিহত হন। আহত হন ভ্যানচালকসহ আরো দুইজন। তাঁদের মধ্যে ভ্যানচালক কালু খাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত আরেকজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান বলেন, ’খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক। সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies