1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জাতির ভাগ্য পরিবর্তনে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির বগুড়ার উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন-সাবেক এমপি লালু বগুড়া শহরের জানে সাবায় রুশদা টেকনিক্যাল একাডেমীর উদ্বোধন দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত সদরে ধানের শীষের সমর্থনে তিন ইউনিয়নে সামসুজ্জামান সামুর জনসভা নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল আদমদীঘিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দাপটে চলছে ইটভাটা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার প্রদশিত হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ( ২০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শোক বার্তা প্রকাশ করেন। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি দেশের একজন অভিজ্ঞ, নামকরা ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তাঁর ন্যায়নীতি থেকে কখনোই বিচ্যুৎ হননি। তাঁর মৃত্যুতে দেশে গণতন্ত্রে উত্তরণে এক শুণ্যতা সৃষ্টি হলো।বিএনপি মহাসচিব শোকবার্তায় এ এফ হাসান আরিফ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ শুক্রবার বেলা ৩ টায় রাজধানী ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুর খবরে সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল। ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে।’ তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies