1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল আদমদীঘিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দাপটে চলছে ইটভাটা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী -সাবেক এম পি মোশারফ হোসেন নারী নির্যাতনের প্রতিবাদে কাহালুতে নারীদের গণমিছিল  পীরগাছা-কাউনিয়ায় আখতার হোসেনের ব্যাপক গণসংযোগ ও পথসভা রাজশাহীতে উদ্ধারকৃত হারানো মোবাইল আসল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার রাজশাহী-২ আসনে বিএনপির মিনুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের জাহাঙ্গীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত: পাবনায় জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ, সংবাদ সম্মেলন

নির্বাচন নিয়ে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা মির্জা ফখরুলের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার প্রদশিত হয়েছে

সব দল ও অংশীজনদের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশান বিএনপির চেয়ারপার্সন অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সভা মনে করে, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু, নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তিনি বলেন, জনগণ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট হতে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সভা মনে করে, নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। বিএনপি মহাসচিব বলেন, বিজয় দিবসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যা একেবারে অস্পষ্ট। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নাই। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন ২০২৬ সালের জুনের কথা যা পরস্পর বিরোধী। বিভ্রান্তি সৃষ্টি করবে। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের মধ্য দিয়ে বিচারবিভাগীয় স্বীকৃতি মিললো, নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেয়া স্থগিত করেছেন বলেও জানান বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies