1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সদরে ধানের শীষের সমর্থনে তিন ইউনিয়নে সামসুজ্জামান সামুর জনসভা নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল আদমদীঘিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দাপটে চলছে ইটভাটা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী -সাবেক এম পি মোশারফ হোসেন নারী নির্যাতনের প্রতিবাদে কাহালুতে নারীদের গণমিছিল  পীরগাছা-কাউনিয়ায় আখতার হোসেনের ব্যাপক গণসংযোগ ও পথসভা রাজশাহীতে উদ্ধারকৃত হারানো মোবাইল আসল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার রাজশাহী-২ আসনে বিএনপির মিনুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের জাহাঙ্গীর

মোদি বাংলাদেশের স্বাধীনতা-মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন : রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। আজ বুধবার শান্তিনগরে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ‘ভারত নিজেকে প্রভু বলে মনে করে। সেকারণেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন।’ বিএনপির এই নেতা বলেন, মোদি বাংলাদেশের স্বাধীনতা, সাধীন ভূখণ্ড, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান ও উপেক্ষা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের বীর সন্তানরা নদী, খাল-বিল, জলাশয় ও জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি আরো বলেন, ‘আপনারা (ভারত) বন্ধুর ভূমিকা পালন করেছেন। তাহলে বাংলাদেশের বিজয় দিবসের পরিবর্তে কিভাবে ভারতের বিজয় দিবস হতে পারে? তার মানে, তারা আমাদের মুক্তিযুদ্ধকে উপেক্ষা করতে চায়।’ রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে ভারত অবজ্ঞা করতে চায়। তিনি বলেন, আমেরিকা যখন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন ১৭৭৬ সাল থেকে ১৭৮১ সালে তাদের বিজয় অর্জন পর্যন্ত আমেরিকাকে সাহায্য করেছিল ফ্রান্স। কিন্তু ফ্রান্স কখনোই দাবি করেনি যে এটা তাদের বিজয়। আমেরিকানরা তাদের বিজয় দিবস, তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে।

উল্লেখ্য, এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজ বিজয় দিবসে ১৯৭১-এ ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রাখা সাহসী সেনাদের আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ নিষ্ঠা এবং অবিচল সংকল্প আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরবান্বিত করেছে।’রিজভী বলেন, ‘এই দিনে তাদের অসাধারণ বীরত্ব এবং অটল মানসিকতার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ সবসময় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে প্রোথিত থাকবে।’ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয়ায় ভারতের সমালোচনা করেন তিনি। রিজভী বলেন, গত ১৬ বছরে দিল্লি ছাড়া বিশ্বের কোনো দেশ শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies