1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া রিয়াদুস সালেহীন, আরমান, সাদনান সাকিব, সহ রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠন সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে নওগাঁর এ টিম মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এ টিম মাঠে দিনব্যাপী বিজয় মেলার বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে বিভিন্ন স্টল ঘুরে ও দেখেন তিনি। মেলায় ছিল চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমাহার। এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে না থাকায় বিজয় মেলাকে আকর্ষণীয় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বক্তব্যে বলেন, যারা ১৯৭১ রে রক্ত দিয়ে আমাদের কে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন ও ৩৬ জুলাইয়ে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং আন্দোলনে অঙ্গ হারিয়ে আহত হয়ে হাসপাতালের বেডে এখনো যারা কাতরাচ্ছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনো রাস্তায় স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখছেন, তাদের সকল কে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ১৬ ডিসেম্বর আমাদের গৌরবের ও বিজয় আনন্দ মাখা মুক্তির একটি দিন। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে এই দিনে বিজয়ের পতাকায় আকাশে বাতাসে উদ্ভাসিত হয়েছিল। ২০২৪ সালে প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন সম্ভাব্যময় বাংলাদেশের প্রথম বিজয় উদযাপন করতে যাচ্ছি। যদি আমরা স্বাধীনতার সেই চেতনায় আলোকিত হতে চাই, তবে নতুন দিনের আহব্বান নতুন দিনের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies