1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজ্য দিবস পালিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা শ্রমিকদল, উপজেলা ছাত্রদল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ৬ টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সকাল পৌনে ৭ টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন (নন্দীগ্রাম-কাহালু) ৩৯, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর উদ্দিন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান, মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ-সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রচার-প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমিন রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন এবং বিজয় মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের উদ্যোগে স্থাপিত স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু। এরপর বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies