1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় তুষার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় তুহিনুর রহমান তুষার (১৮) হত্যার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে শহরের রাধানগর ময়দানপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর থানার সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় নিহত তুষারের স্বজন ও এলাকাবাসী বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে হত্যায় জড়িত প্রকৃত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাত নয়টার দিকে শহরের খেয়াঘাট সড়কে বর্ণমালা কিন্ডারগার্টেনের ভেতরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয় তুষার। নিহত তুষার শহরের রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে এ বছর জুবলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তুষার হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies