1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার প্রদশিত হয়েছে

নবম-দশম শ্রেণির বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জানুয়ারি মাসের যেকোনো সময়ে বই দেয়া হবে। তবে সব শ্রেণির বই পহেলা জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার (১১ ডিসেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিছুদিন পরপরই পারচেজ বৈঠক করা হয় আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে। যাতে পণ্যের ঘাটতি না হয়। ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব হয় না, মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, যা কেটে গেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের প্রভাব পড়ছে। তবে সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়। বাজার স্থিতিশীল আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies