1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবিপ্রবি কর্মকর্তাদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে কম্পিউটার সাপোর্ট সংক্রান্ত কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তাদের তিনদিনব্যাপী ‘ওয়ার্কশপ অন বেসিক কম্পিউটার ফর অফিসিয়াল কম্পিউটার সাপোর্ট (ব্যাচ-২)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘শেখার ইচ্ছা থেকে কর্মশালায় অংশগ্রহণ করতে হবে। রাষ্ট্র টাকা দিচ্ছে, ট্রেইনার সময় দিচ্ছে, দিন শেষে আপনি কি শিখলেন তা মূল্যায়ন নিজেকেও করতে হবে। নিজের মধ্যে আত্ম উপলদ্ধি আসতে হবে আমি দেশ থেকে নিচ্ছি, দেশকে কী দিচ্ছি? পেশাগত দক্ষতাবৃদ্ধির কোন বিকল্প নাই।’ তিনি বলেন, ‘দক্ষ পেশাজীবী নিজের ও দেশের সম্পদ। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান-দক্ষতা ভবিষ্যত পেশাগত কাজের উপর ব্যাপক প্রভাব ফেলে। সেজন্য প্রশিক্ষণ শেষে কতটুকু উন্নতি হলে তা আয়োজক ও অংশগ্রহণকারী দুইদিক থেকেই মূল্যায়ন করা দরকার। দক্ষতা বৃদ্ধি পেলে সেবার মানও বৃদ্ধি পাবে।’ ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজার সভাপতিত্বে তিনদিব্যাপী কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. আশফাকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূর আলম। আগামী শুক্রবার কর্মশালা শেষ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies