1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে খিরার বীজ সংকট: দিশেহারা কৃষক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ খিরার বীজ সংকটে দিশেহারা হয়ে পড়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম অঞ্চলের বাগজানা, ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের কৃষকেরা। চলতি মৌসুমে কৃষকেরা আমন ধান কাটার পর জমিতে আলু রোপনের পাশাপাশি সাথী ফসল হিসাবে খিরার চাষাবাদ করে। কিন্তুু আলু লাগার পর খিরা রোপন করার জন্য বীজ ভান্ডার গুলোতে বীজ সংগ্রহ করতে গিয়ে বীজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা। বীজ সংকট আর অস্বাভাবিক মূল্যের কারনে দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, প্রতিবছর দুই বিঘা জমিতে আলু লাগানোর পাশাপাশি সাথী ফসল হিসাবে ঐ জমিতে খিরা চাষাবাদ করেন। এবারও খিরা লাগানোর লাইন (ডারা) বাদ দিয়ে আলু রোপন করেছেন। কিন্তুু বীজ সংগ্রহ করতে না পারায় এখনও খিরা রোপন করতে পারেন নি। তিনি বলেন, গত সপ্তাহে যে বীজ ২ হাজার থেকে তিন হাজার টাকা কেজি বিক্রি হয়েছে সেই বীজ এখনও ৬ হাজার থেকে ৮ হাজার টাকা। তারপর বীজ মেলানো যাচ্ছে না। একই গ্রামের কৃষক কমিন হোসেন বলেন, বিরামপুর, কাটলা ও ধামুইরহাট ঘুরেও বীজ পাওয়া যাচ্ছে না। বীজের এরকম সংকট হবে আগে জানতে পারলে আলুই লাগাতাম, খিরা লাগাতাম না। শ্রীমন্তপুর গ্রামের কৃষক বকুল হোসেন বলেন, বীজ ভান্ডারে ঘুরে ঘুরে বীজ না পেয়ে বাড়ীতে রাখা গত বারের রাখা বীজ রোপন করেছি। ফলন কেমন হবে জানি না। স্থানীয় বীজ ব্যবসায়ী আনছার আলী বলেন, মোকামেই বীজ পাওয়া যাচ্ছে না। আমরা না পেলে কৃষকের নিকট বিক্রি করবো ঢ়ঘকি? জয়পুরহাট মুক্তি সীডসের স্বত্তাধিকারী মোনোয়ার হোসেন বলেন, প্রতিবছর পর্যাপ্ত পরিমাণ বীজের সাপ্লাই ছিলো। এবার অনেকটা কম। হাইব্রিড জাতের বিভিন্ন কোম্পানীর সংগ্রহ করে আনা হলেও দাম অনেক বেশি। আর তাছাড়া হাইব্রিড বীজ থেকে দেশিয় বীজের চাহিদা কৃষকদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies