1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে মাওলানা ভাসানীর সমাজদর্শন শীর্ষক আলোচনা সভা

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ জ্ঞান বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের জন্য সমগ্র পৃথিবীর নিপীড়িত মানুষের কন্ঠস্বর, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা খেলাফত আন্দোলন, কৃষক আন্দোলন ও বাঙ্গালী অসাম্প্রদায়িক মুক্তির সংগ্রামের পৃথিকৃৎ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাজদর্শন শীর্ষক এক আলোচনা সভ্ জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার বেলা ৩ টায়  মাওলানা ভাসানীর স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা ভাসানীর স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহবায় মনোয়ার চৌধুরী মেরিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের সদস্য সচীব রোবায়েত মীর শহীদের সঞ্চালনায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের সোস্যাল ইকোনমিক্স কমিটির সদস্য ও রোমানিয়ান ট্রেড ফেডারেশনের সাধারণ সম্পাদক দমিত্র ফরনিয়া, তুর্কি ন্যাশনাল ফেডারেশনের (মেমরোসেন) ভাইস প্রেসিডেন্ট মিঃ রমজানব, ভাষা ট্রান্সলেটর দারবিশ মাহমুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সহ সম্পাদক রাজেকুজ্জামান রতন, যশোর মওলা আলী দরবার শরীফের গদীনশীন পীর এ্যাডঃ আকতার কামাল শিচতি, মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, ভাসানী স্মৃতি পরিষদ ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান রাইট, সাবেক বালিঘাটা ইউনিয়ন চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু প্রমুখ।  এরপূর্বে মাওলানা ভাসানীর জীবনীর উপরে আলোকচিত্র প্রদর্শনী ও দিন ব্যাপী কর্মসূচী পালিত হয় ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies