1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ, ১৫ পদে লড়ছেন ৩১ প্রার্থী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেলা তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৫ নভেম্বর রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমানের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। মোট ১৯টি পদের বিপরীতে আগের কমিটির দুইজন যথাক্রমে সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ পদাধিকার বলে নির্বাহী সদস্য নিযুক্ত হওয়ায় ১৭টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইয়াদ আলী মৃধা পাভেল (দৈনিক বিবৃতি) এবং দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান শিপন (ডেইলি মর্নিং টাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন ১৫টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, সভাপতি পদে মীর্জা আজাদ (বার্তা সংস্থা পিপ), আখতারুজ্জামান আখতার (যুগান্তর ও চ্যানেল আই), রাজিউর রহমান রুমী (একুশে টিভি ও মানবজমিন) ও আহমেদ উল হক রানা (নিউজ ২৪)। সহ-সভাপতি পদে শফি ইসলাম (অর্থনীতি/ফ্রিলান্স), আবুল এহসান এলিচ (ইন্ডিপেন্ডেন্ট), ছিফাত রহমান সনম (দৈনিক ইছামতি), এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত) ও আব্দুল হামিদ খান (বাংলাদেশ টুডে)। সম্পাদক পদে কামাল আহমেদ সিদ্দিকী (ফোকাস বাংলা), জহুরুল ইসলাম (কালবেলা) ও কৃষ্ণ ভৌমিক (জনকণ্ঠ)। যুগ্ম-সম্পাদক পদে সরোয়ার মোর্শেদ উল্লাস (প্রথম আলো) ও মোখলেছুর রহমান খান বিপ্লব (দৈনিক ইছামতি), অর্থ-সম্পাদক পদে কাজী মাহবুব মোর্শেদ বাবলা (আলোকিত বাংলাদেশ) ও আবুল কালাম আজাদ (আরটিভি)। ক্রীড়া সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান রাসেল (৭১ টিভি) ও ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি)। কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টেলিভিশন)‌ ও সৈয়দ আকতারুজ্জামান রুমি পাপুল (ঢাকা প্রতিদিন)। নির্বাহী সদস্য পদে আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন (বাংলার দূত), সুশীল কুমার তরফদার, নরেশ মধু (ডেইলি অবজারভার), কানু সান্যাল (বাংলাদেশ পোস্ট), জি কে সাদী, আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস), এস এম মাহবুব আলম (দৈনিক সিনসা), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহীন রহমান (চ্যানেল ২৪ ও আজকের পত্রিকা), আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন) ও মিজানুর‌ রহমান (বৈশাখী টেলিভিশন)। মীর্জা আজাদ-জহুরুল ইসলামের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকিরা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এদিকে, গতকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এছাড়া মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের জুলাই-আগষ্ট গনঅভুত্থ্যানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় সম্পাদকের ও অর্থ সম্পাদকের রির্পোট পেশ করেন প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। কল্যাণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট। এসব রির্পোট নিয়ে বিস্তারিত আলোচনা করেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সদস্য আব্দুল মতীন খান, সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, রাজিউর রহমান রুমী, আখতারুজ্জামান আখতার, আহমেদ উল হক রানা, আব্দুল হামিদ খান, ছিফাত রহমান সনম, জহুরুল ইসলাম, কামাল আহমেদ সিদ্দিকী, কৃষ্ণ ভৌমিক, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সৈয়দ আকতারুজ্জামান রুমী পাপুল, নরেশ মধু, জি কে সাদী, আহমেদ হুমায়ুন কবীর তপু, মাহফুজ আলম, রিজভী জয় প্রমুখ। বিষদ আলোচনা শেষে গঠনতন্ত্র সংশোধনের জন্য আব্দুল মতীন খানকে আহ্বায়ক, আঁখিনুর ইসলাম রেমনকে সদস্য সচিব ও আহমেদ হুমায়ুন কবীর তপুকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies