1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ট্রেনে কাটাপড়ে বাবা মেয়ের মৃত্যু

  • সম্পাদনার সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী(৩৫) ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন। কোরবান আলী বাকপ্রতিবন্ধি ছিলেন। এই বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সাড়ে ৯ টার দিকে উত্তরবঙ্গগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান বাবা মেয়ে। সকালে রেল লাইনের ওপড় তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহত কোরবানের ভাই ইউসুফ আলী জানান , পারিবারিক কলহের জেরে বাকপ্রতিবন্ধি কোরবান আলী মেয়েকে নিয়ে একসাথে আত্মহত্যা করে থাকতে পারে। তাদের মরদেহ উদ্ধার করার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুইজনের (বাবা- মেয়ের) লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies