1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে সার্ভেয়াররা

  • সম্পাদনার সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা। মঙ্গলবার সারা দেশের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। ‘বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে পূর্ণ দিবসের এই কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচিতে জেলার ১১টি উপজেলার বিভিন্ন বিভাগের সার্ভেয়াররা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য দেন জেলা পরিষদের সার্ভেয়ার ফেরদৌস জামান, এলজিইডি নওগাঁ এর সার্ভেয়ার রাজিব হোসেন, নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলামসহ অনেকেই । বক্তব্যে সংগঠনটির নেতারা জানিয়েছেন, মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। সরকার যখনই দাবি মেনে নেবে, তখনই কাজে ফিরে যাবেন তারা। দাবি পূরণ না হলে কাজে ফিরবেন না। এদিন সকাল থেকে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচি পালন করেন সার্ভেয়াররা। এর আগে গত ১ অক্টোবর থেকে অবস্থান ও অর্ধদিবস ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। কর্মবিরতির সময় সংগঠনটির নেতারা জানান, মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। সরকার যখনই দাবি মেনে নেবে, তখনই কাজে ফিরে যাবেন তাঁরা। দাবি পূরণ না হলে কাজে ফিরবেন না। এদিন সকাল থেকে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচি পালন করেন সার্ভেয়াররা। এর আগে গত ১ অক্টোবর থেকে অবস্থান ও অর্ধদিবস ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies