1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সোনামসজিদ বন্দর দিয়ে সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ আমদানি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার প্রদশিত হয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ ঘোষণা করলেও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বুধবার (২৭ নভেম্বর) সারা দিনে প্রায় সাড়ে ৫ হাজার টন পেঁয়াজ ও আলু আমদানি করা হয়েছে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন। আমদানিকারক ব্যবসায়ী সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের রপ্তানি বন্ধের পর গত মঙ্গলবার সোনামসজিদ বন্দর দিয়ে কোনো পেঁয়াজ ও আলুর ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে পূর্ববর্তী এলসি অনুযায়ী ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ ও আলু পাঠাতে শুরু করেন। শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে সোনামসজিদ বন্দরেও কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু বুধবার থেকে ভারতীয় ব্যবসায়ীরা এলসি করা পণ্য পাঠানোর জন্য ট্রাক পাঠান, যার ফলে আমদানি শুরু হয়। আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার বন্দর বন্ধ থাকলেও বুধবার থেকে আমদানি পুনরায় চালু হওয়ায় পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমতে পারে বলে তিনি আশা করছেন। বুধবার সারা দিনে মোট ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ এবং ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies