1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ

  • সম্পাদনার সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় ৫ শতাধিক গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির পৃষ্ঠপোষকতায় ও দাতা সংস্থা এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আলহাজ্ব আহেদ আলী স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে। আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশীয় আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড কো-অর্ডিনেশন অফিসার শেখ রাশেদ মোহাম্মদ মাইল আজ জাআবী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এর আগে আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাষ্ট পরিচালিত মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এর নির্মাণকাজ পরিদর্শন করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies