1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভাই গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনের ভাইকে গ্রেপ্তার করে শনিবার জেল হাজতে প্রেরণ করেছে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ । শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন ওরফে মাসুম মন্ডল। তিনি সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের চাচাতো ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মো. মামুনুর রশীদ। জানা যায়, গত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারপিট, জখম, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল ওহাব মন্ডল নামের এক শিক্ষক। এতে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়।অভিযোগের সত্যতা পাওয়ায় এজাহার নামীয় ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়। এ মামলায় মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে। রৌমারী থানার ওসি মো. মামুনুর রশীদ সাংবাদিকদের জানান, গ্রেপ্তার মোয়াজ্জেমকে শনিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছেো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies