1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

পাবনায় খাল অবৈধ দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু

  • সম্পাদনার সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মা কোল খাল অবৈধ দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।  শনিবার (১৬ নভেম্বর) সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাধুপাড়া থেকে অন্তত পর্যন্ত খালটি দখল ও দুষণমুক্ত করা কাজ বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। স্বেচ্ছাসেবামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। প্রভাবশালীদের অবৈধ দখলে পদ্মার কোল ও ইছামতি নদী দূষিত এক নর্দমায় পরিণত হয়েছে। ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। মশা মাছির অভয়াশ্রমে পরিণত হয়েছে। দখল ও দূষণমুক্ত হলে উপকৃত হবেন পৌরবাসী। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ’বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৬৪টি জেলার ৬৪টি খাল অবৈধ দখল দখলমুক্ত ও দুষণমুক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের আটটি জেলার আটটি খালকে চিহ্নিত করা হয়েছে। আমরা পাবনা জেলায় শহরের সাধুপাড়ায় পদ্মা কোল খালটিকে চিহ্নিত করেছি। এটাকে অবৈধ দখল ও দূষণমুক্ত করবো। সেই লক্ষ্যে বিভিন্ন দপ্তর ও সংস্থার সহযোগিতায় কাজ শুরু হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies