1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন রাজশাহীর পুলিশ সুপার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় তাঁর কার্যালয়ে এসব মোবাইল ভুক্তবোগীদের হাতে তুলে দেন তিনি।
মোবাইলের মধ্যে ভিভো ব্র্যান্ডের ৫টি, অপ্পো ৪টি, স্যামসাং ১০টি, নকিয়া ১টি, শাওমি ৭টি, সিম্ফনি ১টি, রিয়েলমি ৩টি, ইনফিনিক্স ১টি ও ওয়ালটন ১টি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম-সহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
এসময় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন উদ্ধার করি। এই কাজের জন্য আমার কার্যালয়ের আইসটি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে। তাছাড়া রাজশাহী জেলার ৮টি থানাও মোবাইল ফোন উদ্ধার করে। তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া কোনো প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া অনেক আনন্দের।
হারানো ফোন পুনরায় ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন। তারা আশা করেন রাজশাহী জেলা পুলিশ এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাবে।
উল্লেখ্য, মোবাইল ফোন হারানো ব্যক্তিগণ বিভিন্ন সময় রাজশাহী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার আইসিটি শাখার এএসআই মোঃ জাহাঙ্গীর আলম বুধবার পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies