1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতৃবৃন্দ, দিলেন অনুদান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার প্রদশিত হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান বিএনপি নেতারা। আজ বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে আহতদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন তারা। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় দলটির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা অনুদান দেয়া হয়। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আহতরা চিকিৎসা পেলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। তাদের পরিস্থিতি এখনো ভালো নয়।’ কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা মিলছে না এবং সরকারের তরফে খোঁজ নেয়া হয় না-এমন অভিযোগ তুলেছেন আহতরা। এই অভিযোগ তুলে গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিক্ষোভ করেন শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীনরা। পরে তাদের সঙ্গে যুক্ত হন পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে ভর্তি আহতরাও।

এই বিক্ষোভ চলে মধ্যরাত পর্যন্ত। পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন তারা। পরে তাদের শান্ত করতে এদিন দিবাগত রাত আড়াইটায় সেখানে যান অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। পরে দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরে যান বিক্ষুব্ধরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies