1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গতিরোধ করে এক ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দশটার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সারুটিয়া রেললাইন মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মিলন হোসেন ভাঙ্গুড়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ইলেকট্রনিক্স ও বিকাশ ব্যবসায়ী। তিনি পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে। এ বিষয়ে মিলন হোসেন ভাঙ্গুড়া থানায় একটি জিডি করেছেন। ব্যবসায়ী মিলন হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার রাত দশটার দিকে দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তার বাড়ির পাশে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড় নামক স্থানে পৌঁছালে মুখ বাঁধা দুজন লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতে থাকা ব্যাগ কেড়ে নেয়। ব্যাগের মধ্যে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, বিকাশ একাউন্টে ১ লাখ ৬০ হাজার, নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা, ২টি স্মার্টফোন ও ৮টি বাটন ফোন ছিল বলে দাবি ব্যবসায়ী মিলনের। মিলনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে দ্রুত ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ’ছিনতায়ের ঘটনা জানার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এ ঘটনায় ব্যবসায়ী মিলন ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের অভিযান চলেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies