1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

দ্রুত নির্বাচন দিন, কালক্ষেপণ জনগণ মেনে নেবে না-তাহের

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার প্রদশিত হয়েছে

‘দ্রুত নির্বাচন দিন, কালক্ষেপণ জনগণ মেনে নেবে না’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচন কমিশনসহ সব সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। একইসাথে চাঁদাবাজ, স্বৈরাচার, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আগামীতে ভোট না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৯ নভেম্বর) লক্ষ্মীপুর পৌর শহরের দারুল আমান একাডেমির হলরুমে জামায়াতের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা-মামলা, গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোনো ষড়যন্ত্রের কাছে দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।’ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও আগামী সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ থানা আমির মোস্তফা মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন, শহর সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ। এছাড়া বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies