1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার প্রদশিত হয়েছে

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আজ শনিবার দুপুর ২টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার ও বিকেল ৪টায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে পরিবার দুটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে। মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণ শোধ করতে পারব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে- আমরা এখানে এসেছি তাদের পরিবারকে শান্তনা দেওয়ার জন্য, এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা শহীদ ও আহত মিলে প্রায় ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি- যারা বেশি আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে। আমরা ১৫০-এর অধিক মানুষকে ঢাকাসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং মেডিসিনের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তারা কিন্তু প্রকাশ করছেন না। আমরা এগুলো ঢাকাশহরে খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে চুয়াডাঙ্গায় শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহমুদুল হাসান খান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মোহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ। এ ছাড়া কুষ্টিয়া জেলা ছাত্রদল আহ্বায়ক রাব্বী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল, সদস্য সচিব আশরাফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies