1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যার অভিযোগ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলায় ইসলামী জালসা থেকে বাড়ি ফেরার পথে আসিফ হোসেন (৩২) নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার গোপন অঙ্গও কেটে ফেলা হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলা থানার গঙ্গারামপুরের আকিজ ঝুট মিলের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর গ্রামের আসলাম হোসেন কসাইয়ের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এ যুবক আসিফের গঙ্গারামপুর এলাকায় প্রায় ৪ বছর আগে (চাচাদের বাড়িতে থাকা) একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়। গত ৪ মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আসছেন। বৃহস্পতিবার এলাকার একটি ইসলামী জালসায় যান আসিফ। জালসা থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে উঠেন। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছিল যে আপনার ছেলে আমাদের বাড়িতে আসছে দ্রুত নিয়ে যান। এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়। নিহতের ছোটভাই নিরব হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাছারপুরের একটি জালসায় যায়। এরপর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনেে আওতায় আনার দাবি জানান তিনি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies