1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নানা কর্মসূচির মধ্যেদিয়ে কালাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ ‘আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’ এ স্লোগানে নানা কর্মসূচির মধ্যেদিয়ে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব কালাইয়ের কার্যালয়ে জিয়া পরিষদ কালাই থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের জন্য দোয়ামাহফিল।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মো. আতাউর রহমান।
এসময় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে বক্তব্য দেন জিয়া পরিষদ কালাই থানা শাখা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক যুগান্তর কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার শিপন, উপজেলার গাড়ইল দাখিল মাদ্রসার সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. গোলাম মর্তুজা, কালাই জিয়া পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক রেজোয়ান আলী, শিক্ষক ফারায়েজ হোসেন বাবলু, এ্যাড মো. আব্দুল রহিম প্রামানিক, সাংবাদিক মো. ছামছুন হক, দৈনিক ভোরের কথা পত্রিকার কালাই প্রতিনিধি জীবন তালুকদার লিটন প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি স্বাধীনতা ও বিজয় দিবস থেকেও খুবই গুরুত্বপূর্ণ দিবস। তাই এই দিবসের কথা নতুন প্রজন্মকে অবগত করতে আহব্বান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies