1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রামে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল সারে ১১ টায় পুরাতন পোষ্টঅফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
পরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহুরুল আলমের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম তারার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক , জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার রবিউল আলম সৈকত প্রমুখ ।
বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন । সেইসাথে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান ।
উল্লেখ্য কুড়িগ্রাম জেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দোলের কারণে গত অক্টোব মাসের ৬ তারিখে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়েছে । বিলুপ্ত জেলা কমিটির নেতারা নিজেদের জানান দিতে তাদের অনুসারীদের নিয়ে আলাদা-আলাদা কর্মসূচি পালন করছে।তারই অংশ হিসেবে গতকাল ৭ নভেম্বর বিএনপির ৩ টি গ্রুপ, বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী পালন করে আলাদা ভাবে। সংঘাত এড়াতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে গ্রুপটি আজ শুক্রবার ব্যাপক শোডাউনের মাধ্যমে কর্মসূচি পালন করে।(

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies