1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

চব্বিশের গণঅভ্যুত্থান: বগুড়ায় শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার প্রদশিত হয়েছে

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ ও আহত এবং বিগতদিনে সরকার বিরোধী আন্দোলনে গুম ও খুন হওয়া নেতাকর্মীর পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করেন আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান প্রষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি (আজ বুধবার ৬ নভেম্বর ২০২৪) বগুড়া জেলা সদর উপজেলার সাবগ্রাম এলাকায় আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি দল গিয়ে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’।
নিহত ও আহতরা হলেন : সারিয়াকান্দির উপজেলা নিহত শহীদ মনিরুজ্জামান, শহরের চেলোপাড়ার আহত রাজঘোষ, গোয়ালগাড়ী এলাকার আহত মেহেদী হাসান, সাবগ্রাম আকাশতারা গ্রামের আহত আবদুল মজিদ, নাটাইপাড়ার আহত আদিব হাসান, পৌরসভার বৃন্দাবনপাড়ার আহত নূর মোহাম্মদ,কাটনার পাড়া এলাকার আহত আবদুল আলিম, মালগ্রাম দক্ষিনপাড়া আহত নয়ন শেখ, সারিয়াকান্দির উপজেলার আহত স্বপন। নিহত ও আহত পরিবারের স্বজনদের উদ্দেশ্যে সংগঠনের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে সম্প্রতি শেষে হওয়া আন্দোলনে নিহত ও আহত পরিবারের খোজ-খবর নিতে এসেছি। তারেক রহমান চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও আমাদের মাধ্যমে আপনাদের খোজ-খবর নিয়ে থাকেন। ২০১২সালে প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার এর মাধ্যমে দেশে গুম ও খুন হওয়া পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছি। বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে আহত ও নিহত প্রায় ২শতাধিক পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে। দেশজুড়ে আমাদের এই কর্মসূচী চলমান রয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল কমির বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক, বাসস বগুড়া জেলা সংবাদদাতা এবং দৈনিক দিনকালে বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ (কালাম আজাদ), জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সাহিদুজ্জামান শাকিল, শামীম রেজা শামীম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, ওলামা দলের ফজলে রাব্বী তোহা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, আমরা বিএনপি পরিবার এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, হাসানুজ্জামান পলাশ, সাব্বির হোসেন বাবলু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies