1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর বদলগাছীতে ৩ দস্যু গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেরার দুধকুড়ি এলাকা থেকে দস্যুতা চক্রের তিন মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃরা হলেন- বদলগাছী থানার খাদাইল গ্রামের হেলাল হোসেন(৪২), নন্দাহার গ্রামের হেলাল উদ্দিন(৪৪) এবং আদমদিঘী থানার ছাতনী(তালুকদার পাড়া) গ্রামের কালাম তালুকদার(৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। গত শুক্রবার ভোরে দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান চাকুর ভয় দেখিয়ে জোর পূর্বক ইজিবাইক ছিনিয়ে নেয়। ইজিবাইকের চালক খলিলুর রহমানকে আসামিরা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে ঘটনাস্থলের আশেপাশে এলাকাবাসী চারজন দস্যুকে ঘিরে ফেলে। র‌্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এসময় তাদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies