1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

সরকারকে এখনই নির্বাচনের রূপরেখা দিতে হবে : ডা. তাহের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার প্রদশিত হয়েছে

সরকারকে এখনই নির্বাচনের রূপরেখা দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বর্তমান সরকারকে দেশ সংস্কারের কাজ শেষ করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজ শুক্রবার (১ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী টিএ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ সকল বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত হইনি। প্রথমদিন থেকেই এ সরকারকে ফেল করাতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র চলছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও জামায়াতকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যারা জালেম, লুটেরা, ক্ষমতার অপব্যবহারকারী, যারা অবৈধ শাসন প্রতিষ্ঠার জন্য দায়ী তাদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগকে সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশকে সকল প্রকার জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো: আব্দুর রব, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক মো: লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জামায়াত সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ইসরাইল মজুমদার, বেলাল হোসাইন, সরোয়ার কামাল মজুমদার, মাওলানা আব্দুল খালেক, চেয়ারম্যান জহিরুল ইসলাম, কফিল উদ্দিন মাস্টার, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু. খায়রুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক রুহুল আমিন, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম তানভীর, ছাত্রশিবির পূর্ব জেলা সভাপতি নাজমুল হাসান মেহেদী, সদর দক্ষিণ উপজেলা ছাত্রশিবির সভাপতি যোবায়ের হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies